নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে মহাসড়কের পাশে পড়েছিল অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ০০:০৫, ২১ অক্টোবর ২০২৬

সিদ্ধিরগঞ্জে মহাসড়কের পাশে পড়েছিল অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ

সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে মহাসড়কটির কাঁচপুর সেতুর পশ্চিম পাশের একটি স্থানে মরদেহটি পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। 

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু কাওসার সবুজ। 

পুলিশ জানায়, মঙ্গলবার দুপুর আনুমানিক আড়াইটার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডে কাঁচপুর সেতু সংলগ্ন ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশে সড়ক ও জনপথ বিভাগের পরিত্যক্ত স্থানে মরদেহটি পড়ে থাকার খবর পায় পুলিশ। 

পরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহরের নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠায়। 

ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু কাওসার সবুজ এ বিষয়ে বলেন, নিহতের মুখমন্ডলে ও শরীরের বিভিন্ন অংশে পঁচন ধরেছে এবং পোকা ছড়িয়ে পড়েছে। ধারণা কপ্রা হচ্ছে কয়েকদিন আগে তার মৃত্যুর হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির নাম পরিচয় জানা যায় নি।

 তার পরিচয় শনাক্ত করতে আইন শৃংখলা বাহিনীর বিভিন্ন সংস্থা ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করে কাজ করছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হতে পারব। 

এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান থানা পুলিশের এই কর্মকর্তা।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন