নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে বিভিন্ন মামলার আসামি ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৫

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২০:২৬, ২১ অক্টোবর ২০২৬

সিদ্ধিরগঞ্জে বিভিন্ন মামলার আসামি ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৫

‎সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার আসামি ও মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

‎‎বুধবার ২১ (অক্টোবর) সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হক এর নেতৃত্বে মাদকের বিরুদ্ধে এক বিশেষ অভিযান পরিচালিত হয়।

‎এসময়  অভিযানে অফিসার ফোর্সের সহায়তায় সিদ্ধিরগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। ২০ পিস  ইয়াবা ট্যাবলেট সহ ২ জন মাদক কারবারি, সিআর ওয়ারেন্ট ভুক্ত ২ (দুই) জন এবং পূর্বের চুরি মামলায় ১ জন মোট ৫ জন আসামিকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন- মাদক মামলার আসামি সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকার মৃত. আলীর ছেলে সামসিন (৫০),  সানারপাড় রবিন এর বাড়ীর ভাড়াটিয়া মৃত নুরুল ইসলামের ছেলে মো. সোহাগ মিয়া (৩৪), মিজমিজি বাতেনপাড়া এলাকার সিআর ওয়ারেন্ট ভুক্ত আবুল হোসেনর ছেলে মো. বাপ্পী হোসেন (২৬), পাইনাদী পূর্বপাড়া এলাকার জালাল উদ্দিনের ছেলে তানজিদ হোসাইন (৩২) পূর্বের মামলার আসামি এছাড়াও পাঠানটুলী এলাকার মৃত আবুল হোসেনের ছেলে মিলন কে গ্রেপ্তার করা হয়।

‎‎সিদ্ধিরগঞ্জ থানা থেকে জানা হয়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মাদকসহ যেকোন অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
‎

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন