নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে ১০ লাখ টাকা নিয়ে উধাও দম্পতি

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২৩:৫৪, ২১ অক্টোবর ২০২৬

সিদ্ধিরগঞ্জে ১০ লাখ টাকা নিয়ে উধাও দম্পতি

সিদ্ধিরগঞ্জে এক দম্পতি কর্তৃক বিভিন্ন এনজিও কাছ থেকে ১০ লাখ টাকা উত্তেলন করে অজানার উদ্দেশ্য  পালিয়ে যাওয়ার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

এ ঘটনায় শারমিন আক্তার বাদী হয়ে গত মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে প্রতারক  রুবেল মিয়া ও তার স্ত্রী শারমিন নাহারকে আসামী করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এর আগে গত সোমবার (১২ অক্টোবর) সিদ্ধিরগঞ্জস্থ চৌধুরীবাড়ি বৌ- বাজার এলাকা থেকে উল্লেখিত দম্পতি পালিয়ে যায়। 

অভিযোগ সূত্রে জানা গেছে,  লালমনির হাট জেলার সদর থানার হাড়িভাঙ্গা এলাকার আনসার আলী মিয়ার ছেলে রুবেল মিয়া ও তার স্ত্রী শারমিন নাহার দীর্ঘ দিন ধরে সিদ্ধিরগঞ্জ থানার চৌধুরীবাড়িস্থ বৌ- বাজার এলাকায় বসবাস করে আসছে।

অভিযোগের বাদিনী ও বিবাদীগন পরস্পর আত্মীয় ও একই স্থানে  বসবাস করার সুবাদে বিবাদী প্রতারক  রুবেল মিয়া ও তার স্ত্রী শারমিন নাহার কৌশলে অভিযোগের বাদিনী শারমিন আক্তারকে  দিয়ে বিভিন্ন এনজিও কাছ থেকে ১০ লাখ টাকা উত্তেলন করে  কাউকে না জানিয়ে অজানার উদ্দেশ্য পালিয়ে যায়। 

এ ব্যাপারে অভিযোগের বাদিনী শারমিন আক্তার  জানান, প্রতারক দম্পতি আমার নিকটতম আত্মীয়। পাশাপাশি বসবাস করার সুবাধে প্রতারক দম্পতি আমাকে জামিনদার বানিয়ে বিভিন্ন এনজিও থেকে ১০ লাখ টাকা উত্তোলন করে কাউকে কিছু না জানিয়ে অজানার উদ্দেশ্যে পালিয়ে যায়। যদি কোন হৃদয়বান  ব্যক্তি  প্রতারক দম্পত্তি কোন সন্ধান পেলে এ ০১৩০১৮৯০৪৭২ নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানাচ্ছি।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন