নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

বন্দরে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ৩

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২৩:৫৭, ২১ অক্টোবর ২০২৬

বন্দরে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ৩

বন্দরে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন প্রকার মাদকদ্রব্যসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে আইন প্রয়োগকারি সংস্থা। ওই সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৮৭ পিছ ইয়াবা ট্যাবলেট ও ১২০ গ্রাম গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা হলো, বন্দর থানার লাউসার এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে মাসুদ রানা (২৬) একই থানার ফরাজিকান্দা কালীবাড়ি এলাকার মৃত আলী আকবর মিয়ার ছেলে আলী আক্কাস (২৪) ও একই থানার মদনপুর চাঁনপুর এলাকার দুলাল মিয়ার ছেলে আবু রায়হান (২৩)।

বিভিন্ন স্থান থেকে মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় এসআরবি-১১ ও বন্দর থানা পুলিশ বাদী হয়ে ধৃত মাদক কারবারিদের বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে পৃথক ৩টি মামলা রুজু করেছে।

গ্রেপ্তারকৃতদের বুধবার (২১ অক্টোবর)  দুপুরে পৃথক মাদক মামলায় এদেরকে আদালতে প্রেরণ করছে পুলিশ। এর আগে গত মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন