নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

বন্দরে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত গ্রেপ্তার

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৯:৩৮, ২২ অক্টোবর ২০২৬

বন্দরে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত গ্রেপ্তার

বন্দরে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ডাকাতরা হলো, বন্দর উপজেলার ধামগড় মনারবাড়ী এলাকার খোরশেদ আলম মিয়ার ছেলে সাইফুল (৩৫) ও একই উপজেলার মৃত আব্দুল হাকিম মিয়ার ছেলে জনি ওরফে রনি (৩৭)।

ওই সময় পুলিশ ধৃতদের কাছ থেকে ১টি লোহার তৈরি রাম দা, ১টি স্টীলের তৈরি সুইচ গিয়ার, ১টি লোহার তৈরি ছোরা, ১টি স্টীলের তৈরি এসএস পাইপ উদ্ধার করতে সক্ষম হয়। 

গ্রেপ্তারকৃত ডাকাতদের  বৃহস্পতিবার  (২২ অক্টোবর) দুপুরে ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে   গত বুধবার (২১ অক্টোবর)  রাত ১০টায়  বন্দর উপজেলার মদনগঞ্জ টু মদনপুর সড়কের  মনারবাড়ী সাকিনস্থ  রাস্তার পূর্বপাশে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ এদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ ।

এ  বন্দর থানার ওসি জামাল উদ্দিন জানান, দেশীয় অস্ত্রশস্ত্রসহ আলোচিত শীর্ঘ সন্ত্রাসী মামুন ডাকাতের ঘনিষ্ঠ  সহযোগী ও ডাকাত দলের ২ সদস্যকে  গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ডাকাত সাইফুলের বিরুদ্ধে হত্যা মামলা ও অপর ধৃত ডাকাত জনি ওরফে রনি বিরুদ্ধে স্বর্ণের দোকানে ডাকাতির মামলা রয়েছে। 

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন