নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

বন্দরে বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৮:৫৫, ২৩ অক্টোবর ২০২৬

বন্দরে বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩

বন্দরে ২০৫০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ  ডিবি।

গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা হলো- বন্দর উজেলার কুশিয়ারা এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে রাব্বি (২৮) একই উপজেলার নবীগঞ্জ কদম রসুল এলাকার নজরুল ইসলামের ছেলে শিপন (২৪) ও একই উপজেলার কুশিয়ারা এলাকার বকুল হোসেনের ছেলে ইয়ন (২২)। 

গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৭টায় নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার নবীগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন পাঁকা রাস্তার উপরে বিশেষ অভিযান চালিয়ে উল্লেখিত ইয়াবাসহ  এদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের শুক্রবার (২৩ অক্টোবর)  দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করা হয়।  

 

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন