নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

রূপগঞ্জে কিশোরীসহ অপহৃত দুজনকে উদ্ধার, অস্ত্রসহ গ্রেপ্তার ৪

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২১:৩৫, ২৩ অক্টোবর ২০২৬

রূপগঞ্জে কিশোরীসহ অপহৃত দুজনকে উদ্ধার, অস্ত্রসহ গ্রেপ্তার ৪

রূপগঞ্জে দুই কিশোর-কিশোরীকে অপহরণ করে আটকে রেখে মুক্তিপণ দাবি করেছে অপহরণকারীরা। এ ঘটনায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে অভিযান চালিয়ে ভুক্তভোগী দুজনকে উদ্ধার করেছে পুলিশ।

এ সময় দেশীয় অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন- রাহাত মোড়ল, ফেরদৌস হাওলাদার, টিপু মিয়া ও রায়হান। ‎

শুক্রবার (২৩ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে রূপগঞ্জের ভুলতা গাউছিয়া এলাকা থেকে তাদের উদ্ধার করে পুলিশ। এর আগে বৃহস্পতিবার ভোরে তাদের অপহরণ করা হয়। 

‎রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচ সালাউদ্দিন জানান, বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে রূপগঞ্জের ভুলতা গাউছিয়া এলাকার আল-রাফি হাসপাতালের সামনে থেকে আব্দুস সহিদ ওরফে লাদেন ও রুমিনা আক্তারকে অটোরিকশায় করে নিয়ে যাওয়া হয়।

পরে তাদের গোলাকান্দাইল মধ্যপাড়া এলাকার ফারুক ফকিরের বাড়ির ভাড়াটিয়া রায়হানের কক্ষে আটকে রেখে মুক্তিপণ দাবি করা হয়।

ওসি আরও জানান, জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে জানতে পেরে পুলিশ তথ্যপ্রযুক্তি, গোয়েন্দা ও অন্যান্য তথ্যের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালায়। অভিযানে আটক অবস্থায় দুজনকে উদ্ধার করা হয়। 

এ সময় ঘটনাস্থল থেকে চারজনসহ তাদের থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। 

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন