নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে ইজিবাইকের ধাক্কায় অজ্ঞাত যুবকের মৃত্যু

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৩:৩৫, ২৬ অক্টোবর ২০২৬

সিদ্ধিরগঞ্জে ইজিবাইকের ধাক্কায় অজ্ঞাত যুবকের মৃত্যু

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইজিবাইকের ধাক্কায় গুরুত্বর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাত পরিচয় এক যুবকের (২৮) মৃত্যু হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) সকাল ৭টার দিকে সিদ্ধিরগঞ্জ পুল এলাকার মোজাফফর টাওয়ারের সামনে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী ইজিবাইক ওই যুবককে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি মাথায় ও শরীরে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলেন।

খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) বেলাল উদ্দিন তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, নিহতের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

দুর্ঘটনার পর ঘাতক ইজিবাইক বা তার চালককে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন