শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৯:৪১, ২৬ অক্টোবর ২০২৬
ফতুল্লায় ১০০ পিছ ইয়াবা ট্যাবলেট ও ৪ কেজি গাঁজাসহ পলাশ (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৬ অক্টোবর) বেলা ১২ টার দিকে তাকে পাগলা নয়ামাটিস্থ মুসলিমপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত পলাশ ফতুল্লা মডেল থানার কুতুবপুর ইউনিয়নের দেলপাড়ার দৌলতপুরের হাকিম আলীর পুত্র।
পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক আবু রায়হান নূর ও সহকারী উপ-পরিদর্শক কামরুল হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার বেলা ১২ টার দিকে তাকে পাগলা নয়ামাটিস্থ মুসলিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে পলাশকে ওই মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ও গাঁজা সহ
গ্রেপ্তার করা হয়।
অভিযানে নেতৃত্বদানকারী পুলিশ কর্মকর্তা উপ-পরিদর্শক আবু রায়হান নূর জানান, গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্ততি চলছে।