নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

ঢাকা-সিলেট মহাসড়কে ডেমরা সেতু বন্ধ থাকবে ২ দিন, যানজটের আশংকা

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২০:৩৮, ২৬ অক্টোবর ২০২৬

ঢাকা-সিলেট মহাসড়কে ডেমরা সেতু বন্ধ থাকবে ২ দিন, যানজটের আশংকা

ঢাকা সিলেট  মহাসড়কের পাশের তারাবো-ডেমরা সড়কের ডেমরা সেতুর সম্প্রসারণ জোড়ার (এক্সপ্যানশন জয়েন্ট) জরুরি মেরামতকাজের কারণে দুই বন্ধ থাকবে।

এরফলে যানজটের আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে যাত্রীদের বিকল্প সড়ক ব্যবহার এবং পর্যাপ্ত সময় হাতে নিয়ে যাতায়াতের অনুরোধ জানিয়েছে হাইওয়ে পুলিশ।

হাইওয়ে পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নারায়ণগঞ্জ সড়ক বিভাগ আগামী মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৬টা থেকে বুধবার (২৮ অক্টোবর) রাত ১২টা পর্যন্ত সেতুটির মেরামতকাজ করবে।

ঢাকা-সিলেট মহাসড়কের পাশের তারাবো-ডেমরা সড়কের (আর-২০১) প্রথম কিলোমিটারে অবস্থিত ডেমরা সেতুতে এ কাজ চলবে।নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম মেরামতকাজের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেরামতকাজ চলাকালে ডেমরা সেতু-সংলগ্ন এলাকায় যানজট সৃষ্টি হতে পারে। এ কারণে সংশ্লিষ্ট সবাইকে বিকল্প সড়ক ব্যবহার এবং যাতায়াতের ক্ষেত্রে পর্যাপ্ত সময় হাতে রাখার অনুরোধ জানানো হয়েছে।

হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপির স্টাফ অফিসার তারিক লতিফ এ পরিস্থিতির তথ্য দ্রুত জনসাধারণের কাছে পৌঁছে দিতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন