নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

বন্দরে সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ উদ্বোধন করলেন এমপি কালাম ও প্রশাসক সাখাওয়াত

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৪:৪২, ২৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৪:৪৩, ২৭ অক্টোবর ২০২৬

বন্দরে সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ উদ্বোধন করলেন এমপি কালাম ও প্রশাসক সাখাওয়াত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আওতাধীন বন্দর এলাকার ২০, ২৩ ও ২৭নং ওয়ার্ডে পাঁচটি সড়ক ও ড্রেনের উন্নয়নকাজের উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এড. আবুল কালাম ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান।
‎
‎মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় দোয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এসব উন্নয়নকাজের উদ্বোধন করা হয়। 
‎
‎এ সময় তাঁরা চলমান উন্নয়নকাজের অগ্রগতি পরিদর্শন করেন এবং নির্মাণকাজের গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
‎
‎উদ্বোধনকালে সংসদ সদস্য এড. আবুল কালাম ও সিটি করপোরেশনের প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান উন্নয়নকাজে মানসম্মত নির্মাণসামগ্রী ব্যবহার এবং কাজের গুণগত মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার নির্দেশনা দেন তাঁরা।
‎যেসব এলাকায় উন্নয়নকাজ
‎
‎সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, বন্দর ২০নং ওয়ার্ডের ফরাজীকান্দা বড় মসজিদ থেকে মণ্ডলবাড়ী পর্যন্ত আরসিসি সড়ক ও ড্রেন নির্মাণ এবং চৌধুরীপাড়া থানা সড়কের উন্নয়নকাজের উদ্যোগ নেওয়া হয়েছে।
‎
‎এছাড়া ২৩নং ওয়ার্ডের কদম রসুল কলেজের পেছনের ড্রেন এবং বাগে জান্নাত মসজিদ ও কবরস্থানের পাশের সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ অন্তর্ভুক্ত রয়েছে। একই সঙ্গে ২৭নং ওয়ার্ডের ফুলহর এলাকায় সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ করা হচ্ছে।
‎
‎এসব উন্নয়নকাজ সম্পন্ন হলে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের যাতায়াতব্যবস্থা সহজ হওয়ার পাশাপাশি পানি নিষ্কাশনব্যবস্থার উন্নয়ন হবে বলে আশা করা হচ্ছে।

‎এ সময় আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেনশাহ আহম্মেদ, বন্দর থানা বিএনপির সাবেক আহ্বায়ক নুর মোহাম্মদ পনেজ, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান বাদল, সাবেক যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন ও সোহেল খান বাবু।

‎এ ছাড়া নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সিভিল প্রকৌশলী মো. ইউসুফ আলী, প্রকৌশলী খন্দকার মো. নাজমুল হক, প্রকৌশলী কামাল মোল্লা ও প্রকৌশলী ইমরুল কায়েসসহ বন্দর থানা ও বিভিন্ন ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
‎
‎

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন