নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

 সোনারগাঁয়ে ৯ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২১:১৯, ২৭ অক্টোবর ২০২৬

 সোনারগাঁয়ে ৯ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

সোনারগাঁয়ে পুলিশ অভিযান চালিয়ে ৯ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে । গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ফয়সাল ওরফে জুজু (২৯) ও আরিফ (২৩) এবং মানিকগঞ্জ সদর উপজেলার মো. শাকিল (৩৭)।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ১টা ২৫ মিনিটের দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা টোল প্লাজার সামনে আষাঢ়িয়ারচর পুলিশ চেকপোস্টসংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় গ্রেপ্তার ব্যক্তিদের হেফাজতে থাকা কসটেপ দিয়ে মোড়ানো তিনটি পলিথিন ব্যাগ থেকে যথাক্রমে ৪ কেজি, ৩ কেজি ও ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার মোট পরিমাণ ৯ কেজি।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন