নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

রূপগঞ্জে বিদ্যুৎবিহীন ৮ ঘণ্টা, খামার গুলোতে মুরগি মরার হিড়িক : উদ্যোক্তাদের মাথায় হাত

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২১:৫২, ২৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ২১:৫৩, ২৭ অক্টোবর ২০২৬

রূপগঞ্জে বিদ্যুৎবিহীন ৮ ঘণ্টা, খামার গুলোতে মুরগি মরার হিড়িক : উদ্যোক্তাদের মাথায় হাত

রূপগঞ্জে টানা ৮ ঘণ্টা বিদ্যুৎবিহীন থাকার জেরে খামার গুরতে মুরগি মরার হিড়িক পড়েছে। উপজেলার প্রতিটি খামারেই গরমে হিট স্ট্রোকে শত শত মুরগি মারা যাওয়ার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর)তীব্র তাপপ্রবাহের মধ্যে টানা ৮ ঘণ্টা বিদ্যুৎবিহীন থাকায় ঘরের ভেতরে পর্যাপ্ত আলো-বাতাসের অভাবে হঠাৎ শ্বাসকষ্ট ও হিটস্ট্রোকসহ নানা কারণে নিমিষেই নেতিয়ে পড়ে মারা যাচ্ছে  ১ কেজি থেকে আড়াই কেজি ওজনের মুরগিগুলো।এভাবেই মারা  প্রায় প্রতিটি খামেরেই শত শত মুরগি মারা গেছে বলে অভিযোগ খামারিদের।

 জানা যায়, চট্টগ্রাম বিভাগে বিদ্যুৎ সেক্টরে ফল্ট করার পর আন্ডার-ফ্রিকোয়েন্সির সৃষ্টি হয়। এতে জাতীয় গ্রিডে সমস্যা দেখা দেওয়ার কারণে রূপগঞ্জের সকাল ১০টার পর থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। এদিকে টানা দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় বাতাসে অক্সিজেনের অভাবে মুরগির শ্বাসকষ্ট দেখা দেয় এবং আকস্মিক হিটস্ট্রোকে মারা যায়।

বিকল্প হিসেবে জেনারেটর বা আইপিএস দীর্ঘ আট ঘন্টা বিদ্যুৎ সরবরাহের যোগান দিতে না পারায় বিকেলের দিকে  উপজেলার প্রায় প্রতিটি খামারেই মুরগি মরতে শুরু করে। সন্ধ্যার কিছুক্ষণ আগে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক হলেও এতক্ষণে মুরগি মরে উজার হয়ে যায়।

 খামারীর আক্ষেপ করে বলেন,গত দুই-তিন বছরে দফায় দফায় পোল্ট্রি ফিড, বাচ্চা, প্রয়োজনীয় ওষুধ ও ভ্যাকসিনের দাম বেড়েছে কয়েক গুণ। দুই-তিন বছর আগে যে ফিডের দাম ছিল ২৪০০ টাকা, তা বেড়ে এখন দাঁড়িয়েছে ৩৪০০ টাকায়। ওষুধেও বেড়েছে সমপরিমাণ খরচ।এছাড়া উৎপাদন খরচ বৃদ্ধির মাঝেও প্রায়ই রানীক্ষেতসহ বিভিন্ন সংক্রামক রোগের প্রাদুর্ভাব লেগে থাকে। এসব প্রতিকূলতা কাটিয়ে খামারিরা যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন, ঠিক তখনই টানা বিদ্যুৎ বিভ্রাট শেষ সম্বলটুকু কেড়ে নিচ্ছে।এতে হতাশায় ভেঙে পড়েছেন খামারিরা।

 কর্ণগোপ এলাকার খামারি সজীব মোল্লা বলেন, বেকারত্ব ঘোচাতে  এনজিও থেকে টাকা ঋণ নিয়ে  খামার শুরু করেন। ৮ শতাংশ জমিতে খামারটি গড়ে তোলেন। এতে সংসারে সচ্ছলতা ফিরেছে। পরিবারের সবাই এই খামারে শ্রম দেন।

খামারটিতে ২২ দিন বয়সী ব্রয়লার জাতের আড়াই হাজার মুরগি ছিল।  অল্প কিছুদিনের মধ্যেই বিক্রির উপযোগী হতো। সকাল ১০ টা থেকে সন্ধ্যা আগ পর্যন্ত ৮ ঘণ্টা পুরো এলাকায় বিদ্যুৎ ছিল না। এই সময়ের মধ্যে বিক্রির উপযোগী শতাধিক মুরগি মারা যায়।

খামারি রাজু  হোসেন বলেন, কর্মসংস্থানের আশায় বড় সখ করে খামারটি করেছি। বাবা-মাকে নিয়ে সারাদিন দেখাশোনা করি। এবার মুরগি বিক্রির সময় হয়ে গেছে। এরই মধ্যে এই ঘটনায় আমার শতাধিক মুরগি মারা গেছে। এই ট্রিপের লাভ ওঠানো কঠিন হয়ে দাঁড়াবে।

আরেক খামারী আবু সায়েম বলেন, বিদ্যুৎ চলে যাওয়ার পর থেকে খামারে পানি স্প্রে করেছি। হাতপাখা দিয়ে পর্যন্ত বাতাস দেওয়ার চেষ্টা করেছি। তবু বেশ কিছু মুরগি মারা গেছে।

তিনি বলেন, গত দুই-তিন বছরে দফায় দফায় পোল্ট্রি ফিড, বাচ্চা, প্রয়োজনীয় ওষুধ ও ভ্যাকসিনের দাম বেড়েছে কয়েক গুণ।এসব প্রতিকূলতা কাটিয়ে খামারিরা যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন, ঠিক তখনই টানা বিদ্যুৎ বিভ্রাট অনেকের শেষ সম্বলটুকুতে হানা দিয়েছে।

নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর ডিজিএম আলাউদ্দিন  বলেন, আমাদের নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুতের কোন সমস্যা ছিল না।

জাতীয় গ্রিডে সমস্যা দেখা দেওয়ার কারণে অনেক এলাকার ন্যায় রূপগঞ্জেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। সন্ধ্যার আগে জাতীয় গ্রিডের বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হলে আমাদের এরিয়াতেও বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হয়। এটা জাতীয় গ্রিলের সমস্যা এখানে আমাদের তেমন কিছুই করার ছিল না।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন