নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

আড়াইহাজারে প্রবাসী হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২১:০৯, ২৮ অক্টোবর ২০২৬

আড়াইহাজারে প্রবাসী হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা

আড়াইহাজারে পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতিসাধনের দায়ে প্রবাসী হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

বুধবার (২৮ অক্টোবর) পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং এ জরিমানা ধার্য করে। 

অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের দেওয়া তথ্য, উপাত্ত ও সুপারিশের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এ এইচ এম রাসেদ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর বিভিন্ন ধারার আলোকে পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতিসাধনের দায়ে হাসপাতালটিকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়েছে। হাসপাতালটি আড়াইহাজারের ফলপট্টি এলাকার কানন প্লাজায় অবস্থিত।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন