শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২২:১৫, ২৮ অক্টোবর ২০২৬
বন্দর থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। মাদক, কিশোর গ্যাং, ছিনতাইকারী ও অবৈধ অস্ত্র উদ্ধার সংক্রান্ত এই অভিযানে নেতৃত্ব দেন বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জামাল উদ্দিন।
বুধবার (২৮ অক্টোবর) পরিচালিত এই যৌথ অভিযানে বন্দর থানা এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য সেবনরত অবস্থায় ২ জন মাদকসেবী এবং গ্রেফতারি পরোয়ানাভুক্ত ১ জনসহ মোট ৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদকসহ যেকোনো অপরাধ দমনে বন্দর থানা পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।