শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২০:৪৯, ৩০ অক্টোবর ২০২৬
সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ নারায়ণগঞ্জ জেলা জাতীয় শ্রমিক লীগের নেতা সাইফুদ্দীন (৪৫) কে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
শুক্রবার (৩০ অক্টোবর) বেলা ১১টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন ৬ নম্বর ওয়ার্ডের পদ্মাডিপো সংলগ্ন একটি দোকান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত শ্রমিকলীগ নেতা সাইফুদ্দীনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ সহ বিভিন্ন থানায় হত্যা, হত্যাচেষ্টা, বিস্ফোরকদ্রব্য, অগ্নিসংযোগ সহ বিভিন্ন অভিযোগে পাঁচটি মামলা রয়েছে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, গ্রেপ্তার শ্রমিকলীগ নেতা সাইফুদ্দীনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। এসব মামলার তথ্যের ভিত্তিতেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।