নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে ট্রাক-চাক শ্রমিক ইউনিয়ন নেতা বাচ্চু ড্রাইভারের ইন্তেকাল. শোক

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:১৯, ৩১ অক্টোবর ২০২৬ | আপডেট: ২২:২২, ৩১ অক্টোবর ২০২৬

সিদ্ধিরগঞ্জে ট্রাক-চাক শ্রমিক ইউনিয়ন নেতা বাচ্চু ড্রাইভারের ইন্তেকাল. শোক

সিদ্ধিরগঞ্জে ট্রাক-চাক শ্রমিক ইউনিয়ন নেতা মো. বাচ্চু ড্রাইভার (বাচ্চু মিয়া) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (৩১ অক্টোবর) সকাল ৯টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি সিদ্ধিরগঞ্জের নাসিক ৫ নম্বর ওয়ার্ডের মুন্সিপাড়া এলাকার বাসিন্দা এবং বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক, কভার্ডভ্যান ও মিনি ট্রাক চালক শ্রমিক ইউনিয়নের সাইলো শাখার নবনির্বাচিত কমিটির সমাজকল্যাণ সম্পাদক ছিলেন।

তাঁর মৃত্যুতে পরিবার, সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি ছেলে-মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাদ আসর সাইলো অভ্যন্তরে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। পরে সাইলো রোডস্থ মাদ্রাসা সংলগ্ন কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

জানাজায় বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক চালক শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, ড্রাইভার-হেলপার, বিভিন্ন শ্রমিক সংগঠনের সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

জানাজা শেষে উপস্থিত নেতৃবৃন্দ ও মুসল্লিরা মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

মহান আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করুন। আমিন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন