নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

রূপগঞ্জে পাথরবোঝাই ট্রাকে ৬৪২ বোতল ফেনসিডিল : গ্রেপ্তার ২

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৯:৩৭, ১ নভেম্বর ২০২৬

রূপগঞ্জে পাথরবোঝাই ট্রাকে ৬৪২ বোতল ফেনসিডিল :  গ্রেপ্তার ২

রূপগঞ্জে পাথরবোঝাই ট্রাকে করে যাচ্ছিল মাদকের চালান। এমস খবরে তল্লাশি করে ৬৪২ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।তারা হলেন, রাজশাহী জেলার বাঘা থানার শিমুল মিয়া ও একই এলাকার ইয়ামিন আলী।

রোববার (১ নভেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃতদের নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। এর আগে শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বুরুলিয়া এলাকায় ৩০০ ফুট সড়কে অভিযান অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য উদ্ধার সহ ২ জনকে গ্রেপ্তার করা হয়।

রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) অজয় কুমার পাল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।

পুলিশ জানায়, শনিবার রাতে ৩০০ ফুট সড়কে নিয়মিত টহল দিচ্ছিল রূপগঞ্জ থানা পুলিশ। এ সময় গোপন সূত্রে খবর আসে পাথরবোঝাই একটি ট্রাকে মাদকের চালান আসতে পারে। এতে পুলিশ তৎপর হয়। 

পরে এ পথে আসা একটি পাথর বোঝাই ট্রাকের গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ সেটিতে তল্লাশি চালায়। এ সময় ট্রাক থেকে ৬৪২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় ২ মাদককারীকে গ্রেপ্তার সহ ট্রাকটিও জব্দ করা হয়েছে।

 রুপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন জানান, এ ঘটনায় রূপগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সুজন মিয়া বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। গ্রেপ্তারকৃদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন