নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

আড়াইহাজারের বালিয়াপাড়া হাই স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি ইফাজ

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২১:৩২, ১ নভেম্বর ২০২৬

আড়াইহাজারের বালিয়াপাড়া হাই স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি ইফাজ

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ঐতিহ্যবাহী বালিয়াপাড়া হাই স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ইলিয়াস আহমেদ ইফাজ।

‎‎রবিবার (১ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা বিদ্যালয়টির এডহক কমিটি অনুমোদন দেয়। বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনসংক্রান্ত প্রবিধানমালা অনুযায়ী, পত্র ইস্যুর তারিখ থেকে ছয় মাসের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

‎‎ঢাকা শিক্ষা বোর্ডের বিদ্যালয় শাখার অনুমোদনপত্র অনুযায়ী, কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ইলিয়াস আহমেদ ইফাজ। সাধারণ শিক্ষক সদস্য হিসেবে রয়েছেন মো. হেদায়েত উল্লা মোল্লা এবং অভিভাবক সদস্য হিসেবে রয়েছেন মো. রফিকুল ইসলাম। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

‎‎এদিকে এডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইলিয়াস আহমেদ ইফাজ।

‎‎প্রতিক্রিয়ায় তিনি বলেন, “এটি আমার জন্য সম্মানের পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ দায়িত্বও। শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সহযোগিতা নিয়ে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত করার চেষ্টা করব।”

‎‎তিনি আরও বলেন, “স্বচ্ছতা, জবাবদিহিতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বালিয়াপাড়া হাই স্কুল অ্যান্ড কলেজকে আরও এগিয়ে নেওয়াই আমার লক্ষ্য। অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে সবার সহযোগিতা কামনা করছি।”

 

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন