শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৮:৪০, ৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ২২:০১, ৩ নভেম্বর ২০২৬
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল বলেছেন, শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে সরকার মজুরি বোর্ড গঠন করেছে। শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনের আড়ালে কেউ যাতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি কিংবা নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে, সে বিষয়ে বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা সজাগ রয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে দেশব্যাপী আওয়ামী সন্ত্রাসীদের নৈরাজ্যের বিরুদ্ধে ফতুল্লা ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
মনিরুল ইসলাম সজল আরও বলেন, আমরা অতীতেও রাজপথে ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকব। শ্রমিকদের আড়ালে কোনো মহল যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে আমরা সব সময় সতর্ক থাকব। আওয়ামী লীগের সন্ত্রাসীরা যাতে শ্রমিকদের আন্দোলনকে পুঁজি করে দেশের শিল্পপ্রতিষ্ঠান ও জানমালের ক্ষতি করতে না পারে, সেজন্য বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা সজাগ দৃষ্টি রাখছে।
তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার ও দাবি আদায়ের বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে দেখছে। তবে শ্রমিকদের আড়ালে কোনো নাশকতাকারী যেন শিল্পপ্রতিষ্ঠান ও দেশের সম্পদের ক্ষতি করতে না পারে, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।