নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

বন্দরে পারিবারিক কলহের জেরে আত্মহত্যা

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৯:০৫, ৫ নভেম্বর ২০২৬

বন্দরে পারিবারিক কলহের জেরে আত্মহত্যা

বন্দরে পারিবারিক কলহের জের ধরে ৩ সন্তানের জনক  সুজন (৩২) নামে এক ওস্তাগার গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। গত বুধবার (৪ নভেম্বর)  দিবাগত রাতে বন্দর উপজেলার বালিয়াগাও এলাকায় এ ঘটনাটি ঘটে।

আত্মহত্যাকারী সুজন ওস্তাগার উল্লেখিত এলাকার বদু ওস্তাগারের ছেলে ।  আত্মহত্যার ঘটনার খবর পেয়ে মদনগঞ্জ ফাঁড়ী পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, আত্মহত্যাকারী  সুজন পেশায় একজন  ওস্তাগার। সংসারের অভাব অনাটনের কারনে তার স্ত্রী সালমা বেগম সৌদি আরবে প্রবাসে বসবাস করে ।

পারিবারিক ও দাম্পত্য সম্পর্কের টানাপোড়েনের কারনে প্রায় সময় মোবাইলে তাদের মধ্যে  ঝগড়া হয়। এর জের ধরে গত বুধবার দিবাগত রাতে যে কোন সময়ে সুজন ওস্তাগার অভিমান করে  নিজ ঘরের আঁড়ার সাথে রওনা পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

বন্দর থানার ওসি জামাল উদ্দিন জানান, ময়না তদন্তের জন্য  লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সে সাথে পুলিশি তদন্ত অব্যহত রয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন