নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জের শিল্পাঞ্চলে অপ্রীতিকর ঘটনা ঠেকাতে মাঠে ছিল মহানগর শ্রমিক দল: এস এম আসলাম

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২১:৩১, ৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:৩২, ৫ নভেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জের শিল্পাঞ্চলে অপ্রীতিকর ঘটনা ঠেকাতে মাঠে ছিল মহানগর শ্রমিক দল: এস এম আসলাম

গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও নাশকতা ঠেকাতে মাঠে সতর্ক অবস্থানে রয়েছে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দল। দলের নেতাকর্মীদের দাবি, নিবিড় নজরদারি ও শ্রমিকদের সতর্ক করার কারণেই সিদ্ধিরগঞ্জের শিল্পাঞ্চলে কোনো অপ্রীতিকর অসন্তোষ ঘটেনি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় মহানগর শ্রমিক দলের আহ্বায়ক এস. এম আসলামের নেতৃত্বে নেতাকর্মীরা বিভিন্ন পোশাক কারখানা পরিদর্শন করেন এবং মালিক-শ্রমিকদের সাথে আলোচনা করেন। পরে দুপুর ১২টায় এমএস টাওয়ারের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয়।

এসময় এস. এম আসলাম বলেন, পোশাক শিল্পকে ধ্বংস ও সরকারকে বেকায়দায় ফেলতে একটি চিহ্নিত কুচক্রী মহল এই পরিস্থিতি তৈরি করছে। পরাজিত শক্তি ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দোসররা আন্দোলনের সুযোগ নিয়ে উসকানি দিচ্ছে। তবে ভাঙচুর বা অগ্নিসংযোগে প্রকৃত শ্রমিকরা জড়িত নন, গ্রেফতারকৃতদের পরিচয় থেকেই তা প্রমাণিত।

আদমজী ইপিজেডের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, শ্রমিক দল প্রতিদিন মাঠে থেকে কারখানা কর্তৃপক্ষ ও নিরাপত্তাকর্মীদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে বলেই সিদ্ধিরগঞ্জে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি। সরকার ও বিএনপি নেতা তারেক রহমান শ্রমিকদের কল্যাণে জীবনযাত্রার মান বিবেচনা করেই যুক্তিসঙ্গত মজুরি নির্ধারণ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের সভাপতি টি এইচ তোফা, সাধারণ সম্পাদক শরীফ হোসেন, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, নাসিক ৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন, ৬ নং ওয়ার্ড শ্রমিক দলের সদস্য সচিব কাজী অকিল ও যুগ্ম আহ্বায়ক মুন্না প্রধান, ৪ নং ওয়ার্ড শ্রমিক দলের সদস্য সচিব কানন মিয়া, মো. সবুজ মিয়া, কোমল মিনিবাস শ্রমিক দলের সভাপতি কবির হোসেন মোড়ল, ১ নং ওয়ার্ড শ্রমিক দলের আহ্বায়ক আলী রাজ, সদস্য সচিব বাদশা মিয়া ও মো. সুমন, ৫ নং ওয়ার্ড শ্রমিক দলের আহ্বায়ক হারুন আর রশিদ, যুগ্ম আহ্বায়ক মনির হোসেন ও সদস্য সচিব লুৎফর রহমান জিম, ২ নং ওয়ার্ড শ্রমিক দলের আহ্বায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব মো. মোস্তফা, যুগ্ম আহ্বায়ক রাসেল মিয়া, মোহাম্মদ জন ইসলাম, মান্নানসহ আরও অনেকে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন