শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২০:০১, ৬ নভেম্বর ২০২৬
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশবাসী এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন আড়াইহাজার উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা আসাদুজ্জামান আসাদ।
এক শুভেচ্ছা বার্তায় আড়াইহাজার উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিন।
এই দিনের চেতনা ধারণ করে জাতীয় ঐক্য, সংহতি ও প্রগতির ধারাকে আরও এগিয়ে নিতে হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয়তাবাদী চেতনার বিকাশে তাঁর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
যুবদল নেতা আসাদ বলেন, ৭ নভেম্বরের চেতনা জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ ও সুসংগঠিত করার প্রেরণা জোগায়। দেশ ও জাতির কল্যাণে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনায় জাতীয়তাবাদী শক্তির ঐক্য ও সংহতি আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করেন। একই সঙ্গে দেশবাসী ও দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।