নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

বন্দরে মাদক, চুরি- ছিনতাই প্রতিরোধে সভা অনুষ্ঠিত

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২০:২৫, ৬ নভেম্বর ২০২৬

বন্দরে মাদক, চুরি- ছিনতাই প্রতিরোধে সভা অনুষ্ঠিত

বন্দরে মাদক, চুরি- ছিনতাই প্রতিরোধে সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর)  সকালে বন্দর থানার  দেউলী চৌরাপাড়া কবি নজরুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় অ্যাডভোকেট মোঃ আনোয়ারুল আলম রিপনকে আহবায়ক ও সাংবাদিক  আতাউর রহমানকে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট  মাদক, চুরি ও ছিনতাই প্রতিরোধ কমিটি গঠন করা হয়। সভায় আগামী ৯০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

অ্যাডভোকেট আনোয়ারুল আলম রিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন,  বন্দর প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান, ২৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক  জাবেদ হোসেন, বন্দর নাগরিক কমিটির ( বনাক) সাধারণ সম্পাদক কবির সোহেল,  জহিরুল ইসলাম শাওন, উজ্জল সরদার, ফারুক হোসেন, বশির আহমেদ, শাহ আলী আলী আজম, আব্দুল হাই, মোঃ শাকিল, ও মোহাম্মদ শাহিন প্রমুখ। 

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন