নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

তৃতীয় শীতলক্ষ্যা সেতুতে বাইক দুর্ঘটনায় যুবক নিহত

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১২:০৪, ৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ১২:০৭, ৭ নভেম্বর ২০২৬

তৃতীয় শীতলক্ষ্যা  সেতুতে বাইক দুর্ঘটনায় যুবক নিহত

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার তৃতীয় শীতলক্ষ্যা  সেতুতে (ম্যাডোনা সংলগ্ন এলাকা) মোটরসাইকেল দুর্ঘটনায় নিঝুম (২১) নামের এক যুবক নিহত এবং তারই এক সঙ্গী আহত হয়েছেন। ​

নিহত নিঝুম বন্দর উপজেলার ২৪ নং ওয়ার্ডের নবীগঞ্জ মোল্লা বাড়ি এলাকার মাসুদ মিয়ার ছেলে।

​স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৬ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে নিঝুম ও তার এক সঙ্গী মোটরসাইকেল নিয়ে তৃতীয় শীতলক্ষ্যা সেতুতে মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনায় গুরুতর আহত হন নিঝুম।

​পরবর্তীতে স্থানীয় লোকজন তাদেরকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নিঝুমকে মৃত বলে ঘোষণা করেন।

এই মর্মান্তিক মৃত্যুতে নিহত নিঝুমের পরিবার ও পুরো নবীগঞ্জ এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন