নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

রূপগঞ্জে বসতি ও শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠানের জমি রক্ষায় বিক্ষোভ

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৭:২১, ৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ২০:৪০, ৮ নভেম্বর ২০২৬

রূপগঞ্জে বসতি ও শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠানের জমি রক্ষায় বিক্ষোভ

রূপগঞ্জে স্থানীয় অধিবাসীদের বসতি ও শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান রক্ষা, দালাল ও সিন্ডিকেটের দৌরাত্ম্যসহ হীন চক্রান্তের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন পৈতৃক ভিটা-মাটি সংরক্ষণ পরিষদ।

রবিবার (৮ নভেম্বর) দুপুরে রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয়। এতে শত শত বাড়ি ভিটা বঞ্চিত ও ক্ষতিগ্রস্ত মানুষ ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে স্বতঃস্ফূর্তভাবে এই মানববন্ধনে অংশ নিয়ে এলাকার মাটি ও মানুষের অধিকার রক্ষার পক্ষে স্লোগান দেন।

মানববন্ধনে বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, রূপগঞ্জের বিভিন্ন এলাকার ১৩টি মৌজায় প্রায় ৩৬১ বিঘা খাস জমিতে প্রজন্মের পর প্রজন্ম ধরে সাধারণ মানুষ ও আদিবাসীরা শান্তিপূণভাবে বসবাস এবং কৃষিকাজ করে আসছেন। শুধু সাধারণ মানুষের বসতিই নয়, মাঝিনা মাদরাসার আরএস ১১৫৪ দাগের ৮ শতাংশ জমিও লিজ নেওয়ার ষড়যন্ত্র চলছে।

একটি প্রভাবশালী ভূমিদস্যু, দালাল ও সিন্ডিকেট চক্র নিজেদের অবৈধ স্বার্থ হাসিলের জন্য খাস জমির পাশাপাশি ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের এই পবিত্র জমিগুলোও গ্রাস করার পাঁয়তারা চালাচ্ছে, যা কোনোভাবেই বরদাস্ত করা হবে না।

এ সময় বক্তব্য রাখেন পৈতৃক ভিটা মাটি সংরক্ষণ পরিষদের আহবায়ক মোহাম্মদ আহসান উল্লাহ মাষ্টার,এডভোকেট নাজমুল ইসলাম,মাঝিনা মাদরাসার অধ্যক্ষ আলমগীর হোসেন আনসারি,রফিকুল ইসলাম রফিক, গোলজার হোসেন,প্রভাষক নুরসালাম,হাফেজ আবদুল বাতেন ও মাহবুবুর রহমান বাবুসহ আরও অনেকে।

বক্তারা বলেন, মাঝিনা মাদরাসার জমিসহ রূপগঞ্জের কোনো একজন নাগরিককেও উচ্ছেদ করে আবাসন কোম্পানির হাতে জমি তুলে দেওয়ার যেকোনো অপচেষ্টা এ অঞ্চলের মানুষ ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে বলে প্রত্যয় ব্যক্ত করেন। অবিলম্বে এই লিজ দেওয়ার অপতৎপরতা বন্ধ না হলে বৃহত্তর ও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন