নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

আদমজী ইপিজেড পরিদর্শনে এমপি আজাদ,নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৭:৪২, ৮ নভেম্বর ২০২৬

আদমজী ইপিজেড পরিদর্শনে এমপি আজাদ,নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ

নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) নজরুল ইসলাম আজাদ সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেড পরিদর্শন করেছেন।

‎‎এ সময় চলমান শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে কোনো ধরনের অরাজকতা, নাশকতা বা বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয়, সে বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশনা দেন তিনি।

‎‎রোববার (৮ নভেম্বর) দুপুরে আদমজী ইপিজেড পরিদর্শনকালে তিনি এ নির্দেশনা দেন।

‎‎জানা যায়, বেশ কিছুদিন ধরে বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের আন্দোলন ও বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। এর মধ্যে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে বলে স্থানীয় নেতাকর্মীরা দাবি করেন।

‎‎এ পরিস্থিতিতে সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডসহ আশপাশের শিল্পকারখানায় শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে কোনো পক্ষ যাতে হামলা, নাশকতা বা অরাজকতা সৃষ্টি করতে না পারে, সে জন্য সকাল থেকেই এডভোকেট রাকিবুর রহমান সাগরের নেতৃত্বে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নেতাকর্মীরা স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ইপিজেডের আশপাশে অবস্থান নেন।

‎‎পরিদর্শনকালে এমপি নজরুল ইসলাম আজাদ পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

‎‎এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের এপিএস সেলিম হোসেন দিপুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন