নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে ৩ মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৮, ইয়াবা উদ্ধার

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৯:৩০, ৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৯:৩১, ৯ নভেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে ৩ মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৮, ইয়াবা উদ্ধার

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে তিন মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক কারবারিদের কাছ থেকে ৫০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

বাকি গ্রেপ্তারদের মধ্যে সন্ত্রাসবিরোধী মামলার একজন, সামারি ট্রায়াল মামলার তিন অভিযুক্ত, সিআর ওয়ারেন্টভুক্ত একজন আসামি রয়েছেন। সোমবার (৯ নভেম্বর) বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

থানা পুলিশ সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

অভিযানে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার আসামি হলেন মিজমিজি এলাকার আলী হোসেনের ছেলে রাব্বি চৌধুরী (২০), সামারি ট্রায়ালের আসামি কদমতলী নয়াপাড়া এলাকার মো. মোক্তার হোসেন ভ্যান্ডার ও বিলকিস বেগমের ছেলে রাসেল হোসেন রিয়াদ (৩৯), পটুয়াখালীর ধুমকী এলাকার মো. বশির সিকদারের ছেলে সজীব (২৩), কদমতলী পশ্চিমপাড়া এলাকার মৃত ওমর ফারুকের ছেলে ফারদিন হাসান (২৭) এবং আদমজী নতুন বাজার এলাকার মজিবুর রহমানের ছেলে কামরুজ্জামান জুয়েল (৩৬)।

মাদকসহ গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী এলাকার আবদুর রহমানের ছেলে আবু বক্কর সিদ্দিক (২৬), মিজমিজি বাতানপাড়া এলাকার মোয়াজ্জেম আবদুর রশিদের ছেলে আল আমিন (৩৮) এবং মিজমিজি পাইনাদী ধনুহাজী রোড এলাকার বছিউল আলম তুহিনের ছেলে জিহাদ (২৭)। 

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন