শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২১:৫৬, ৯ নভেম্বর ২০২৬
ফতুল্লায় জুয়ার আসরে অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। এ সময় তিন বান্ডিল তাস ও নগদ ১৬ হাজার ৬৮০ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. রুস্তম ব্যান্ড (৫৮), মো. খোকন (৫০), মো. নান্টু (৪০), মো. শাহাদাৎ (৪০), আবদুস সাত্তার (৪০), মো. শরীফ (৩৩), স্বপন চক্রবর্তী (৪৫), মাকসুদ আলম পাপ্পু (৪৫), মো. ওলি মিয়া (৪২), মো. বিল্লাল হোসেন (৫৫), বাচ্চু মিয়া (৪৮) ও মো. মঞ্জিল হোসেন (৪৬)।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে তাদের আদালতে পাঠায় পুলিশ। এরআগে রোববার (৮ নভেম্বর) রাত ১১টার দিকে ফতুল্লার ইসদাইর নতুন বাজার এলাকায় এ অভিযান চালায় পুলিশ।
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) নন্দন চন্দ্র সরকার জানান, জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ৪ ও ১৫ ধারায় মামলাটি করা হয়েছে।
গ্রেপ্তার ১২ জনের পাশাপাশি অভিযানের সময় পালিয়ে যাওয়া সাদেক (৪০), পলাশ (৪২) ও নজরুলসহ (৪৮) অজ্ঞাতনামা আরও সাত থেকে আটজনকে মামলায় আসামি করা হয়েছে।