শিরোনাম:
পজেটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ০৯:৫৯, ১০ নভেম্বর ২০২৬ | আপডেট: ২০:১১, ১০ নভেম্বর ২০২৬
নারায়ণগঞ্জের ফতুল্লায় জামিয়া আশরাফিয়া মাদরাসায় অগ্নিকান্ডের ঘটেছে। অগ্নিকান্ডে সৃষ্ট ধোঁয়ায় অসুস্থ হয়েছেন ৬৩ শিক্ষার্থী।
তাদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
আক্রান্তদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের আইসিইউতে রাখা হয়েছে।
এর মধ্যে একজনকে মেকানিক্যাল ভেন্টিলেটরের মাধ্যমে শ্বাস-প্রশ্বাসের সহায়তা দেওয়া হচ্ছে।
সোমবার দিবাগত রাত ১টা ৫৫ মিনিটে ফতুল্লার সাইনবোর্ড এলাকার শান্তিধারায় জামিয়া আশরাফিয়া মাদরাসার দ্বিতীয় তলায় অবস্থিত লাইব্রেরিতে আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে রাত ৩টা ৪৩ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, ধোঁয়ার কারণে শিক্ষার্থীদের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ পর্যন্ত ৬৩ জন শিক্ষার্থীকে ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়েছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
আক্রান্তদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের আইসিইউতে রেখে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তাদের মধ্যে একজনকে মেকানিক্যাল ভেন্টিলেটরে রাখা হয়েছে।
তিনি আরও জানান, চিকিৎসক ও সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত শিক্ষার্থীদের গুরুত্বের সঙ্গে চিকিৎসাসেবা দিচ্ছেন।
অসুস্থ শিক্ষার্থীরা মধ্যে নাইমুল ইসলাম (১৫), তানভীর (২১), ইউসুফ (১৮), নাঈম (১৫), জোবায়ের (১৮), হাসনাত (২২), আবেদ (১৭), আশরাফুল (১৭), লাবিব (২২), হেমায়েত (২৩), আব্দুল্লাহ (১৪), মইনুল ইসলাম (২০), মাহাতির (১৩), আব্দুল আজিজ (১৮), রাশেদ (১৮), এনায়েত উল্লাহ (১৭), ফয়েজুল্লাহ (১৪), বাইজিদ (১৬), ইউসুফ (২০), আমিনুল্লাহ (১৮), নাজমুল (১৬), মিরাজ (১৮), মাহাতীর (১৩), আব্দুল আজিজ (১৮), মইনুল (২০), তানভীর (১৮), আল আমিন (১৭), জুবায়ের (১৭), রাকিব (১৭), আশিক (১৭), আব্দুল্লাহ (১৩), রিফাত উল্লাহ (২৯), লোকমান (২৭), মোহাম্মদ (২১), হুজাইফা (১৯), আলী হাসান (২৪), সিরাজ (২৫), রেদওয়ান (১৬), তাফসীর (১৪), রাকিবুল (২২), ইসমাইল (২১), আব্দুল্লাহ সাকিল (১৫), মাহফুজ (১৮), আবু বক্কর (২১), জুবায়ের (১৭) ও রাকিব (১৭) এর নাম জানা গেছে।
মাদ্রাসার শিক্ষক আজিজুর রহমান জানান, আহত সবাই ওই মাদ্রাসার কিতাব বিভাগের শিক্ষার্থী।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ফায়ার ফাইটার আহসান হাবীব জানান, মাদ্রাসার পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত লাইব্রেরিতে আগুন লাগে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
তবে আগুনের সূত্রপাতের কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
কাঁচপুর ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার পার্থ হালদার বলেন, মাদ্রাসার লাইব্রেরিতে আগুন লাগার পর সেখানে প্রচুর ধোঁয়ার সৃষ্টি হয়। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
ধোঁয়ার কারণে ঘুমন্ত অবস্থায় কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে নেওয়া হয়।
প্রাথমিকভাবে মশার কয়েল অথবা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, মাদ্রাসার কিতাব বিভাগের শিক্ষার্থীরা রাতে ঘুমিয়ে ছিলেন। এ সময় হঠাৎ লাইব্রেরিতে আগুন লাগে।
আগুনের ধোঁয়া দ্রুত ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। ঘন ধোঁয়ায় শ্বাসকষ্ট ও ইনহেলেশন বার্নে আক্রান্ত হন অনেকে।
পরে মাদ্রাসার শিক্ষক ও অন্যদের সহযোগিতায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।