নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্য ঠেকাতে ঢাকা চট্রগ্রাম মহাসড়কে ছাত্রদল নেতা রনির অবস্থান

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২১:১৪, ১০ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:২৬, ১০ নভেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্য ঠেকাতে ঢাকা চট্রগ্রাম মহাসড়কে ছাত্রদল নেতা রনির অবস্থান

সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নৈরাজ্য ঠেকাতে ঢাকা চট্রগ্রাম মহাসড়কে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন রনির নেতৃত্বে অবস্থান নেন নেতাকর্মীরা।

মঙ্গলবার (১০ই নভেম্বর) সকাল থেকে বিকালে পর্যন্ত ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেন নেতাকর্মীরা। এসময় নেতাকর্মীরা  লীগ ধর জেলেভর, আপা আপা করিস না পিঠের চামড়া থাকবে না।

এসময় শাহাদাৎ হোসেন রনি বলেন সকাল থেকে আমরা ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মৌচাক এলাকায় অবস্থান করছি, কোথাও আমরা স্বৈরাচারীর দোষরদের দেখতে পাইনি।

এসময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক ফেরদৌস, ৩ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি শরিফুল ইসলাম,  সরকারী আদমজী নগর এম ডব্লিউ কলেজ ছাত্রদলের সভাপতি রেজওয়ান মাহমুদ রাফি, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সহ দপ্তর সম্পাদক রজব হাওলাদার ফাহিম, ৩ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আসিফ, যুবদল নেতা ইমন, ৩ নং ওয়ার্ড ছাত্রদলের সদস্য রনি,  আরমান,  রাশেদুল ও জাবেদ প্রমূখ।
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন