নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে ৪ হাজার ইয়াবাসহ মাদক বিক্রেতা হামিদ গ্রেপ্তার

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২১:৪৩, ১০ নভেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে ৪ হাজার ইয়াবাসহ মাদক বিক্রেতা হামিদ গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ৪ হাজার ইয়াবাসহ মাদক বিক্রেতা হামিদ (৩৬) কে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জের চট্টগ্রাম মহাসড়কের উত্তর পাশে সানারপাড় এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে ওই ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর “ক সার্কেল” এর সাঁড়াশি অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এর উত্তর পাশে সানারপাড় মেড়স্থ গোলাম মোস্তফা টি-স্টোর নামীয় দোকানের সামনে থেকে হাসু মিয়ার পুত্র মাদক ব্যবসায়ী মো: হামিদ হোসেন (৩৬) কে গ্রেপ্তার করে ডিএনসির চৌকস দল।

এসময় তার কাছ থেকে ৪ হাজার ৬ শত পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল সেট আলামত হিসেবে উদ্ধার করা হয়। ইয়াবার মোট ওজন ৪ শত ৪০ গ্রাম। মাদক বিক্রেতা হামিদকে আটকের পর জিজ্ঞাসাবাদে জানা যায়, কক্সবাজার জেলার টেকনাফ থানার বেঙ্গাপাড়া গ্রামের হাসু মিয়ার পুত্র সে। তার মায়ের নাম মৃত মাহমুদা বেগম।

নারায়ণগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মামুন এর নেতৃত্বে মাদকবিরোধী অভিযানের সময় আটককৃত হামিদের বিরুদ্ধে ডিএনসির পরিদর্শক মো: কামরুজ্জামান বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন