শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৯:২৮, ১১ নভেম্বর ২০২৬
বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়ন খেলাফত মজলিসের সভাপতি হাজী মো. মাসুম মিয়ার ওপর হামলার ঘটনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ নভেম্বর) কলাগাছিয়া ইউনিয়নের আলীনগর বড় জামে মসজিদ সংলগ্ন এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর খেলাফত মজলিসের সভাপতি হাফেজ কবির হোসেন।
মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি সাব্বির আহমেদ, নারায়ণগঞ্জ জেলা খেলাফত মজলিসের যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি আব্দুল গনি এবং বন্দর থানা পশ্চিম শাখার সভাপতি মোহাম্মদ ফরিদুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, একজন ভালো মানুষের ওপর এ ধরনের হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় ভীতিকর পরিবেশ সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে প্রশাসনকে কঠোর ভূমিকা পালন করতে হবে।
বক্তারা আরও বলেন, হাজী মো. মাসুম মিয়ার ওপর হামলার ঘটনায় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
সভা শেষে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন তারা। মিছিলটি আলী নগর থেকে শুরু করে বন্দর উপজেলা পরিষদে এসে সমাপ্তি হয়।
উল্লেখ্য, গত ১০ নভেম্বর মঙ্গলবার রাত ১১টার দিকে বন্দরের কলাগাছিয়া ইউনিয়নের পুনাইনগর এলাকায় হাজী মো. মাসুম মিয়ার ওপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় তিনি বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।