শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৮:৫৯, ১২ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৯:২৩, ১২ নভেম্বর ২০২৬
রূপগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৭৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৫ বোতল এসকাফ সিরাপসহ সংঘবদ্ধ মাদক চক্রের ৫ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে এসআরবি-১১ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গ্রেপ্তাররা হলেন- মো. নাদিম মিয়া, ইমরান হোসেন, মো. মুস্তাকিম, মো. রাব্বি হাসান এবং মো. নাদিম।
এসআরবি-১১ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট হানিন আল তুবারী বিষয়টি নিশ্চিত করেছেন।
এসআরবি-১১ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জের নগরপাড়া বাজার,গঙ্গানগর নামাপাড়া গ্রাম এবং তারাবো দক্ষিণপাড়া এলাকায় পৃথক এই অভিযান পরিচালিত হয়। এ সময় তল্লাশি চালিয়ে ৪৭৫ পিস ইয়াবা ও ১৫ বোতল নিষিদ্ধ এসকাফ সিরাপ জব্দ করা হয়।
প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে এসআরবি জানতে পারে গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নারায়ণগঞ্জসহ আশেপাশের বিভিন্ন এলাকায় নিষিদ্ধ মাদকদ্রব্য বহন, সরবরাহ ও বিক্রি করে আসছে। তারা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রূপগঞ্জ থানায় নিয়মিত মামলা করা হয়েছে।