নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

বন্দরে রোমান ফকিরের উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১১:১৯, ১৩ নভেম্বর ২০২৬

বন্দরে রোমান ফকিরের উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বন্দরে ধর্মপ্রাণ মুসলমানের উপস্থিতিতে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল।

‎গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের আইসতলা এলাকায় স্থানীয় আয়োজক রোমান ফকিরের উদ্যোগে এই মাহফিলের আয়োজন করা হয়।
‎
‎বন্দর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. শরীফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এবং কলাগাছিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মহিউদ্দিন শিশির।
‎
‎মাহফিলে প্রধান বক্তা হিসেবে বয়ান পেশ করেন দিঘলদী বাইতুল মামুর জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি আনাছ আহমেদ আল কাদেরী। এছাড়া প্রধান আলোচক হিসেবে বয়ান পেশ করেন দিঘলদী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি আতিক রেজা আল কাদেরী।
‎
‎বিশেষ বক্তা হিসেবে ওয়াজ পেশ করেন আইসতলা জামে মসজিদের ইমাম মুফতি সোহাইল আহমদ এবং কলাবাগ জামে মসজিদের ইমাম মাওলানা জাহিদ হোসেন।
‎
‎ওয়াজ মাহফিলে বক্তারা পবিত্র কুরআন ও হাদিসের আলোকে জীবন পরিচালনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। 
‎
‎পরে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
‎
‎এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের তৌহিদী জনতা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন