নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

এমপি মান্নানের সুস্থতা কামনায় সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা হালিম জুয়েলের আয়োজনে মসজিদে  মিলাদ ও দোয়া

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৮:০৭, ১৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৮:৫৭, ১৩ নভেম্বর ২০২৬

এমপি মান্নানের সুস্থতা কামনায় সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা হালিম জুয়েলের আয়োজনে মসজিদে  মিলাদ ও দোয়া

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম,এ,হালিম জুয়েলের আয়োজনে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) বাদজুম্মা সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতানপাড়া ফাযিল মাদ্রাসা মসজিদে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।এসময় এমপি আজহারুল ইসলাম মান্নানের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়। 

একই সাথে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং শহীদ রাষ্টপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। 
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন