নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

মোবাইল চুরির অপবাদে গরম পানি ঢেলে ঝলসে দেওয়া সেই কিশোরীর মৃত্যু

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৮:১৪, ১৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৮:১৫, ১৩ নভেম্বর ২০২৬

মোবাইল চুরির অপবাদে গরম পানি ঢেলে ঝলসে দেওয়া সেই কিশোরীর মৃত্যু

সোনারগাঁয়ে মোবাইল ফোন চুরির অপবাদে গরম পানি ঢেলে শরীরের ৩৫ শতাংশ ঝলসে দেওয়া ১৩ বছর বয়সী কিশোরী আফরিন মারা গেছে। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩ টায় চিকিৎসাধীন অবস্থায় কিশোরী আফরিন মৃত্যু বরণ করে। সে উপজেলার মঙ্গলেরগাঁওয়ের কান্দাপাড়া এলাকার জাকির হোসেন ও রওশন আরার মেয়ে।

নিহতের পরিবারের সদস্যরা জানান, ঢাকা জাতীয় বার্ন হাসপাতাল ও বাড়িতে দীর্ঘ ৪৮ দিন চিকিৎসাধীন ছিলেন। গত ২৫ সেপ্টেম্বর প্রতিবেশী মামা জাকির হোসেন ও তাঁর স্ত্রী সোনিয়ার বিরুদ্ধে আফরিনের শরীরে গরম পানি ঢেলে ঝলসে দেয়। এ ঘটনায় সোনারগাঁও থানায় মামলা দায়ের করা হয়।

মামলার পরিপ্রেক্ষিতে ইতোমধ্যে অভিযুক্ত মামা ও মামীসহ তিনজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।এদিকে কিশোরী আফরিনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন