শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৯:৪১, ১৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৯:৪২, ১৩ নভেম্বর ২০২৬
বৈষম্য বিরোধী একাধিক হত্যা মামলার আসামি আত্মগোপনে থাকা নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য সেলিম ওসমানকে গ্রেপ্তার করতে অভিযান চালিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সেলিম ওসমান ফতুল্লায় তার মালিকানাধীন “উইজডম অ্যাটায়ার্স লিমিটেড” নামের পোষাক তৈরির কারখানায় অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার বিকেলে এই অভিযান পরিচালিত হয়। তবে অভিযানের সময়ে তাকে কারখানায় পাওয়া যায়নি।
কারখানাটির একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, বৃহস্পতিবার বিকেলে সাড়ে ৫টায় সাদা একটি বড় হাইচ মাইক্র বাসে করে পোষাকে ৮/১০ জন কারখানার প্রধান ফটকে এসে নিজেদের গোয়েন্দা পুলিশ(ডিবি) বলে জানায়।
তারা তখন কারখানার নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের নিকট সেলিম ওসমান সম্পর্কে জানতে চান। তখন তাদেরকে জানানো প্রায় ছুটি হয়ে যাওয়ায় ঘন্টাখানেক পূর্বে কারখানার সকল শ্রমিকেরা চলে গেছে। ভিতরে কেউ নেই। তারা কিছুক্ষণ অপেক্ষা করে ফিরে যায়।
বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) হাসিনুজ্জামান জানান, কয়েক দিন ধরেই আলোচনা চলছিল, সেলিম ওসমান মাঝেমধ্যে ফতুল্লায় তাঁর নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠানে আসেন।
বৃহস্পতিবার তাঁদের কাছে খবর আসে, তিনি সেখানে অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতেই জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালায়। তবে তাঁকে পাওয়া যায়নি।
তিনি আরও জানান, সেলিম ওসমানের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন ও জুলাই হত্যাকাণ্ডের একাধিক মামলা রয়েছে। তাঁকে গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে। তাঁর অবস্থান নিশ্চিত করা গেলেই গ্রেপ্তার করা হবে।