শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২১:০০, ১৩ নভেম্বর ২০২৬
সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ৩ নেতাসহ ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তাররা হলেন- সিদ্ধিরগঞ্জের সাইলোগেইট এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে নাসিক ৫নং ওয়ার্ড ছাত্রলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মো. হায়দার খান (৩০), সুমিলপাড়া বিহারী কলোনির মৃত জয়নাল আবেদীনের ছেলে নাসিক ৬নং ওয়ার্ড যুবলীগ কর্মী বাবুল প্রকাশ বাবু (২৪) ও আটি ওয়াপদা কলোনির আব্দুল সাত্তার মোল্লার ছেলে নাসিক ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুমন মাহমুদ (৩৮)।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওমি মো. এমদাদুল হক। এর আগে, বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এছাড়া সামারি ট্রায়ালের অভিযুক্ত সাইনবোর্ড মিতালি মার্কেট এলাকার বাসিন্দা জসিম উদ্দিনের ছেলে আপন মিয়াকে (২০) কারাদণ্ড দেওয়া হয়েছে। সিআর মামলার ওয়ারেন্ট থাকায় গ্রেপ্তার করা হয়েছে গোদনাইল সৈয়দপাড়ার মৃত মো. হাসেম কাজীর ছেলে মো. রহমান কাজী ও শাহাদাত হোসেন কাজীকে।
পূর্বের মাদক মামলায় গ্রেপ্তার করা হয়েছে শিমরাইল বউবাজারের মৃত আব্দুল আজিজের ছেলে মো. আনিস (২৬) ও সুমিলপাড়া বিহারী কলোনির মৃত আনোয়ার হোসেনের ছেলে মো. মোবারক হোসেন কালে খানকে (২৮)।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. এমদাদুল হক বলেন, নিয়মিত পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। আইনগত পক্রিয়া শেষে সবাইকে আদালতে পাঠানো হয়েছে।