নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

সেনপাড়া যুব সমাজের ফুটবল টুনামেন্টের ফাইনাল  খেলা ও পুরস্কার বিতরণ

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২১:০৭, ১৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:১৪, ১৩ নভেম্বর ২০২৬

সেনপাড়া যুব সমাজের ফুটবল টুনামেন্টের ফাইনাল  খেলা ও পুরস্কার বিতরণ

বন্দরে সেনপাড়া যুব সমাজের উদ্যাগে ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে উল্লেখিত এলাকায় খেলা শেষে এ পুরস্কার বিতরন করা হয়।

ফাইনাল খেলার ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য রাজনৈতিক সচিব আবুল কাউছার আশা।

কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি সহ সভাপতি মো: সেলিম মিয়ার সভাপতিত্বে পুরস্কার বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি সহ সভাপতি সাহাদুল্লাহ মুকুল একই কমিটির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সমাজ সেবক আব্বাস উদ্দিন।

ওই সময় আরো উপস্থিত ছিলেন সমাজ সেবক হাজী আব্দুল সালাম, মো: জামান, নজরুল ইসলাম মাইন উদ্দিন, হাজী বাহাউদ্দীন, আব্দুল মালেক, মনির হোসেন ও নাহিদসহ স্থানীয় এলাকার গন্যমাণ্য ব্যাক্তিবর্গ । ফাইনাল খেলায় মায়ের দোয়া সাইফুল একাদশকে  হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।  

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন