শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৭:১৬, ১৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৭:৩৬, ১৪ নভেম্বর ২০২৬
সিদ্ধিরগঞ্জে রিফাত (২২) নামে এক ছাত্রদল নেতা ও তার সহযোগী জাহিদ হাসান রনি (৩০) কে ৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রাকিব হাসান গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
এ সময় ইয়াবা বিক্রির নগদ ৫২ হাজার ১৫০ টাকা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি সুজুকি জিক্সার মোটরসাইকেল জব্দ করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৫৪ হাজার টাকা।
গ্রেপ্তারকৃত রিফাত শিমরাইল এলাকার মুন্সীবাড়ির মৃত হাসান পারভেজ মুন্সীর ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক। তার সহযোগী জাহিদ হাসান রনি শিমরাইল দক্ষিণপাড়া এলাকার মৃত আলী আকবরের ছেলে।
শনিবার (১৪ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. নজরুল ইসলাম।এরআগে বৃহস্পতিবার (১২ নভেম্বর) গভীর রাতে শিমরাইল মোড়ে টাইগার রুলিং মিলস এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পালানোর চেষ্টাকালে তাদের আটক করা হয়। পরে রিফাতের পকেট থেকে ৫০ পিস ইয়াবা ও নগদ ৫২ হাজার ১৫০ টাকা এবং রনির কাছ থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
স্থানীয়দের অভিযোগ, রিফাত দীর্ঘদিন ধরে শিমরাইল ট্রাক টার্মিনাল ও আশপাশের এলাকায় মোটরসাইকেল ব্যবহার করে ইয়াবা সরবরাহ ও বিক্রি করে আসছিলেন।
নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. নজরুল ইসলাম জানান, ইয়াবাসহ রিফাত ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।