শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২০:০৪, ১৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:৪৮, ১৪ নভেম্বর ২০২৬
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম,এ,হালিম জুয়েল বলেছেন, লেখাপড়ার পাশাপশি খেলাধুলা করতে হবে। বেশি বেশি খেলাধুলার আয়োজন করতে হবে। খেলাধুলা খারাপ কাজ থেকে দূরে রাখে।
যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নাই। যুবসামাজ যতক্ষন পর্যন্ত খেলাধুলার সাথে জড়িত থাকে ততক্ষন পর্যন্ত তারা মাদক থেকে, বাজে আড্ডা থেকে খারাপ কাজ থেকে তারা দূরে থাকে।
শুক্রবার (১৩ নভেম্বর) রাতে মিজমিজি বাতানপাড়া যুবসমাজের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন কালে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
অভিভাবকদের উদ্দেশ্য হালিম জুয়েল বলেন, আপনাদের সবচাইতে মূল্যবান সম্পদ আপনাদের ছেলে মেয়েদের খোঁজখবর রাখবেন, তারা কার সাথে মিশে কার সাথে চলাফেরা করছে খবর রাখবেন, কারন বর্তমান সমাজ ব্যবস্থা খুব খারাপ অবস্থায় আছে।
সারা সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় মাদকে সয়লাব হয়ে গেছে, মাদক ব্যবসায়ী আর মাদকাসক্তদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ জনগণ।
তিনি আরো বলেন কোমলমতি যুবক,রা মাদকে আশক্ত হচ্ছে এর প্রতিকারে বাংলাদেশ সরকারসহ আমরা সকলেই চেষ্টা চালিয়ে যাচ্ছি আমাদের এলাকা,কে মাদক মুক্ত করার জন্য। আমি প্রশাসনের প্রতি অনুরোধ রাখব যারা মাদক ব্যবসা করে তাদের কে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করবেন।
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী মোহাম্মদ সোলেইমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের উদ্ধোধক হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য শহিদুল ইসলাম।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, ১নং ওয়ার্ড বিএনপির স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন, শেখ জামাল ও ১নং ওয়ার্ড সচিব মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিবসহ আরো অনেকে।উক্ত খেলার আয়োজন করেন, তোহা, সাকিব, সাইফি, সিহাব, তুহিন, শরিফ ও শান্ত প্রমূখ।