শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৯:৩৭, ১৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ২২:০০, ১৫ নভেম্বর ২০২৬
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে মাদকসেবী, চোর, ওয়ারেন্টভুক্ত আসামি ও নিয়মিত মামলার আসামিসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
রোববার (১৫ নভেম্বর) পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম-এর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল বারিক, পিপিএম-এর নেতৃত্বে থানা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে ৫ জন মাদকসেবী, ২ জন চোর, ৩ জন ওয়ারেন্টভুক্ত আসামি এবং নিয়মিত মামলার ১ জন আসামিসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়।
মাদকসেবী হিসেবে গ্রেপ্তারকৃতরা হলেন—মো. ফয়সাল (২৭), মো. শফিকুল ইসলাম (২৬), মো. জলিল বাদল (৫৫), মো. নাইম (২০) ও নিলয় (২১)।
চুরির অভিযোগে গ্রেপ্তাররা হলেন—রানা (২৭), তিনি সোনারগাঁ পৌরসভার ৫নং ওয়ার্ডের পানাম আদমপুর এলাকার মৃত গোলাম মোস্তফার ছেলে এবং মোঃ আনোয়ার (৪৫), তিনি বৈদ্যের বাজার ইউনিয়নের ইসলামপুর এলাকার আলাউদ্দিনের ছেলে।
এদিকে, নিয়মিত মামলায় গ্রেপ্তারকৃত মো. ইকবাল (৩৮) সোনারগাঁ পৌরসভার ৫নং ওয়ার্ডের উত্তর ষোলপাড়া এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে।
এছাড়া ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে মো. মাসুদ (২৪), জুয়েল রানা এবং মোঃ সুমন মিয়া (৩৪)-কে।
পুলিশ জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমন, মাদক নির্মূল ও এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।