নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে সাংবাদিক সেলিম মোল্লার পিতা ইয়ার মোল্লার ৪র্থ মৃত্যুবার্ষিকী আজ

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ০০:১০, ১৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ০০:১১, ১৬ নভেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে সাংবাদিক সেলিম মোল্লার পিতা ইয়ার মোল্লার ৪র্থ মৃত্যুবার্ষিকী আজ

স্টাফ রিপোর্টার ঃ দৈনিক আজকালের সংবাদ এর স্টাফ রিপোর্টার সাংবাদিক সেলিম মোল্লার পিতা বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ ইয়ার উদ্দিন মোল্লার ৪র্থ মৃত্যুবার্ষিকী আজ ১৬ নভেম্বর সোমবার।

ৎমরহুমের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আজ ১৬ নভেম্বর সোমবার বাদ আসর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জের ৭নং ওয়ার্ডস্থ আদমজী কবরস্থান কমপ্লেক্স জামে মসজিদে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন হয়েছে।

মরহুমের মেঝো ছেলে সাংবাদিক সেলিম মোল্লাসহ অন্যান্য ছেলেরা উপস্থিত হয়ে তাদের পিতার আত্নার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে উপস্থিত থাকবেন বলে জানান।

পিতার আত্নার মাগফিরাত কামনায় মরহুমের ছেলেরা সকলের নিকট দোয়া কামনা করেছেন। উল্লেখ্য, মরহুম মোহাম্মদ ইয়ার উদ্দিন মোল্লা ২০২২ সালের ১৬ নভেম্বর রোজ বুধবার রাত ৯টায় ২০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ১ মেয়ে, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন আদমজী জুট মিলে চাকরী করেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন