নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

রূপগঞ্জে ১ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৪:২৮, ১৬ নভেম্বর ২০২৬

রূপগঞ্জে ১ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

রূপগঞ্জে ১ হাজার পিস ইয়াবাসহ মোহাম্মদ ইসমাইল হোসেন (৩৪) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে  জেলা গোয়েন্দা সংস্থা ( ডিবি) ।

ববার ( ১৫ নভেম্বর)  রাতে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দি এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোহাম্মদ ইসমাইল হোসেন (৩৪) ওই এলাকার মৃতঃ আব্দুল লতিফের ছেলে। 

জেলা গোয়েন্দা সংস্থা’র ( ডিবি) উপ-পরিদর্শক (এসআই) মোঃ শরিফুল ইসলাম ও সুজন তালুকদার জানান, রোববার ( ১৫)  নভেম্বর  ডিবি (খ) এর একটি টিম মুড়াপারা ইউনিয়নের দড়িকান্দি গাজী সেতু সংলগ্ন ইসমাইলের হোটেলের সামনে ৎ অভিযান চালায়।

এ সময় মোহাম্মদ ইসমাইল হোসেন নামে এক পেশাদার মাদক কারবারিকে ১ হাজার  পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়েছে।  যার ওজন ১০০(একশত) গ্রাম। 

গ্রেপ্তারকৃত মোহাম্মদ ইসমাইল হোসেন দীর্ঘদিন যাবত উপজেলার মুড়াপাড়া ইউনিয়নসহ আশপাশের  বিভিন্ন এলাকায় মাদক কারবারি করে আসছিল। ভবিষ্যতে এমন মাদক বিরোধী অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান তারা।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন