নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে ডিবির হাতে যুবলীগ কর্মী গ্রেপ্তার

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২৩:০২, ১৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ২৩:০৬, ১৬ নভেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে ডিবির হাতে যুবলীগ কর্মী গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে মো. সোহরাব হোসেন (৫২) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি)। সোমবার (১৬ নভেম্বর)  সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত যুবলীগ নেতা মো. সোহরাব হোসেন পূর্ব সানারপাড় এলাকার বীর মুক্তিযোদ্ধা আলী আহমেদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোহরাব হোসেন নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জের তিন নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সদস্য। তৎকালীন তোফায়েল হোসেন ওয়ার্ড যুবলীগ সাধারণ সম্পাদক ছিলেন। তোফায়েলের সাথেই দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তিনি।

সাবেক খাদ্য মন্ত্রী কামরুল ইসলামের সাথে ভালো সম্পর্ক ছিল। বিগত দিনে শামীম ওসমান ও সেলিনা হায়াত আইভীর বিভিন্ন কর্মসূচিতে তার সরব উপস্থিতি চোখে পড়ার মত ছিল বলে স্থানীয়রা জানায়।

স্থানীয় সূত্র আরো জানা যায়, যুবলীগ নেতা সোহরাব হোসেন তৎকালীন খাদ্য মন্ত্রী কামরুল ইসলামের সাথে সখ্যতা গড়ে তোলে নানান অপকর্ম করে বেরিয়েছে বলে স্থানীয়দের অভিযোগ।

এলাকায় চাঁদাবাজি সহ নানান অপকর্মের সাথে এই সোহরাব হোসেন তৎপর ছিল বলে গুরুতর অভিযোগ রয়েছে এই যুবলীগ নেতার বিরুদ্ধে। সম্প্রতি আওয়ামী লীগের নানান কর্মসূচিতে তৎপর হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নজরুল ইসলাম জানান, সন্ধ্যায় তাকে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকা থেকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন