নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে যুবলীগ নেতা রকি গ্রেপ্তার

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২০:৪৭, ১৭ নভেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে যুবলীগ নেতা রকি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে রকি নামে এক যুবলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তার রকি নাসিক ৬ নম্বর ওয়ার্ডের বিহারী কলোনির মৃত: আজগর আলীর ছেলে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় নাসিক ৬ নম্বর ওয়ার্ডের শিমুলপাড়া বিহারি কলোনি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, রকি আওয়ামী লীগ ও যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি যুবলীগ নেতা পানি আক্তারের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে এলাকায় পরিচিত। আওয়ামী লীগের বিভিন্ন সভা-সমাবেশেও তাকে পানি আক্তারের সঙ্গে দেখা গেছে বলে স্থানীয় সূত্রে জানাযায়।

এদিকে গ্রেপ্তারের পর রকিকে থানা থেকে ছাড়িয়ে নিতে জামায়াত জামায়াত নেতা গফুর, ওবায়েদ ও মোশাররফ তদবির চালাচ্ছেন বলে ঘনিষ্ঠ সূত্রে জানাগেছে।

সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আল মামুন কবির বলেন, যুবলীগের রাজনীতির সাথে জড়িত এরকম  সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আসামি রকিকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগেও সে বৈষম্য বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার হয়ে জেল হাজতে ছিলেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন