নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

রূপগঞ্জের ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের ফাঁদ থেকে বাঁচলেন মুদি দোকানি

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২৩:১৬, ১৭ নভেম্বর ২০২৬

রূপগঞ্জের ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের ফাঁদ থেকে বাঁচলেন মুদি দোকানি

রূপগঞ্জের তারাব পৌরসভার খাদুন গ্রামে এক অভিনব প্রতারণার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন ইসরাফিল নামের এক মুদি দোকানি।
‎
‎মঙ্গলবার ( ১৭ ) দুপুর দুইটার দিকে সম্প্রতি একটি সংঘবদ্ধ প্রতারক চক্র ‘শয়তানের নিঃশ্বাস’ (স্কোপোলামিন) নামক চেতনানাশক ব্যবহার করে দোকানি ইসরাফিলের কাছ থেকে নগদ টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা চালায়। 
‎
‎প্রতারকদের কথার জালে এবং ওষুধের প্রভাবে ইসরাফিল যখন প্রায় অচেতন হয়ে টাকা তুলে দেওয়ার উপক্রম করছিলেন, ঠিক তখনই বিষয়টি আঁচ করতে পারেন স্থানীয় এক সচেতন যুবক। পরে গাড়ি নিয়ে দ্রুত সময়ের ঘটনাস্থল ত্যাগ করে চক্র সদস্যরা। 
‎
‎ওই যুবকের তাৎক্ষণিক বুদ্ধিমত্তা ও হস্তক্ষেপে প্রতারকদের পরিকল্পনা ভেস্তে যায় এবং বড় ধরনের আর্থিক ক্ষতির হাত থেকে বেঁচে যান ইসরাফিল।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন