নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

রূপগঞ্জে দূর্বৃত্তদের আগুনে পুড়লো মেঘলা পরিবহনের দুটি বাস

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৭:৪৯, ১৮ নভেম্বর ২০২৬

রূপগঞ্জে দূর্বৃত্তদের আগুনে পুড়লো মেঘলা পরিবহনের দুটি বাস

রূপগঞ্জে দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়লো দাঁড়িয়ে থাকা মেঘলা পরিবহনের দুটি যাত্রীবাহী বাস। বুধবার (১৮ নভেম্বর) উপজেলার গোলাকান্দাইল বাস স্ট্যান্ড এলাকায় রাত আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দিনে যাত্রী পরিবহন শেষে মেঘলা পরিবহনের যাত্রীবাহী বাস-দূটি গোলাকান্দাইল বাস স্ট্যান্ডে রাত্রিযাপনের জন্য সড়কের পাশে দাঁড়ানো ছিল ।

এদিকে রাত্র তিনটার দিকে পাঁচটি মোটরসাইকেলে করে হেলমেট পরিহিত ১০ জন দুর্বৃত্ত এসে গোলাকান্দাইল এলাকায় মাসুমের গ্যারেজের সামনে সড়কে দাঁড়িয়ে থাকা বাস দুটিতে আগুন ধরিয়ে দেয় হয়। এতে ‎অগ্নিসংযোগের পর মুহূর্তের মধ্যেই বাস দুটিতে আগুন ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাস দুটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

‎‎আগুনে ক্ষতিগ্রস্ত বাস দুটির মালিক শহিদুল আলম সাংবাদিকদের জানান, তাঁর দুটি বাসই সংসদ সদস্য দিপু ভূঁইয়ার বাড়ির সামনে মাসুমের গ্যারেজে রাখা হতো।

রাত সাড়ে ৩টার দিকে পাঁচটি মোটরসাইকেলে আসা হেলমেট পরিহিত ১০ জন দুর্বৃত্ত সড়কে দাঁড়িয়ে থাকা তাঁর দুটি মেঘলা পরিবহনের বাসে আগুন দেয়। এতে তাঁর সর্বস্ব শেষ হয়ে গেছে বলে আক্ষেপ প্রকাশ করেন তিনি।

‎এদিকে, ঘটনার খবর পেয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনার বিষয়ে খোঁজখবর নেন।

এ বিষয়ে ভূলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ রঞ্জু‎ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন