নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

দেশে ফিরে নেতাকর্মী ও এলাকাবাসীর ভালোবাসায় সিক্ত বিএনপি নেতা বাদল

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২০:৩৬, ১৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ২০:৪৬, ১৮ নভেম্বর ২০২৬

দেশে ফিরে নেতাকর্মী ও এলাকাবাসীর ভালোবাসায় সিক্ত বিএনপি নেতা বাদল

সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন বাদল পাঁচ মাস পর দেশে ফিরে নেতাকর্মী ও এলাকাবাসীর ফুলেল শুভেচ্ছা আর ভালোবাসায় সিক্ত হলেন।তাঁর দেশে প্রত্যাবর্তন উপলক্ষে এলাকাবাসী ও বিএনপি নেতাকর্মীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১টার দিকে ইতালি থেকে দেশে ফিরে সিদ্ধিরগঞ্জ সাইলো এলাকায় নিজ এলাকায় পৌঁছালে তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন স্থানীয় বাসিন্দা ও বিএনপির নেতাকর্মীরা। এ সময় উপস্থিত নেতাকর্মী ও এলাকাবাসীর মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।

জানা যায়, প্রায় পাঁচ মাস আগে ব্যক্তিগত কাজে ইতালি সফরে যান ইমাম হোসেন বাদল। সফর শেষে বুধবার তিনি দেশে ফিরে নিজ এলাকায় আসেন। এ সময় তাঁকে একনজর দেখতে এবং শুভেচ্ছা জানাতে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত হন। সংবর্ধনার জবাবে ইমাম হোসেন বাদল উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান এবং তাঁদের ভালোবাসা ও আন্তরিকতায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন